অনুপম বড়ুয়া টিপু প্যারিস থেকেঃ ফ্রান্সে বিজয় দিবসের ৪৬তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্যারিসের ‘সুরধ্বনি একাডেমি’।
স্থানীয় সময় রোববার ( ৩ ডিসেম্বর) প্যারিসের একটি হলে ‘বিজয় ফুলের গান’ শিরোনামে অন্যরকম আয়োজনে সামিল হন প্যারিস প্রবাসীরা। আবৃত্তিশিল্পী রবিশংকর মৈত্রীর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন অলকা বড়ুয়া।
অনুষ্ঠানে মো.ফরহাদ হোসেনকে মুক্তিযোদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া।
এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যান। অন্যান্যদের মধ্য বক্তব্য দেন মো.ফরহাদ হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, শিল্পী সাগর বড়ুয়া।
এ অনন্য আয়োজনে বিজয় ফুলের অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি ও পুঁথিপাঠ করেন প্যারিসের স্থানীয় শিল্পীবৃন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












