মুক্তমত ডেস্ক: এস আই মোঃ আশরাফ আলী ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। কেউ চাইলেও তাকে ঘুষ দিতে পারতেন না। তার স্ত্রী একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। পুলিশ মেসে থেকে সন্তানদের মানুষ করার চেষ্টায় ছিলেন স্ত্রীর বেতন আর তাঁর বেতন মিলিয়ে।
এতো ভাল একজন মানুষ এই বয়সে ষ্ট্রোক করে না ফেরার দেশে চলে গেলেন। ভাল মানুষ বেশী দিন বাঁচে না। তাকে পল্লবী থানা থেকে বদলী হওয়ার পর আর দেখি নেই। কোথায় বদলী হয়েছে তাও জানতাম না।
আজ হঠাৎ একজনের ফেইসবুক ষ্ট্যাটাসের মাধ্যমে জানলাম তিনি আর নেই। ভাসানটেক থানায় ডিউটিরত অবস্থায় ৭দিন আগে বুকে ব্যাথা নিয়ে হার্ট ফাউন্ডেশানে ভর্তি হয়েছিলেন। আজ সেখানেই তার মৃত্যু হয়েছে।
তার সাথে আমার পরিচয় হয়েছিল, আমার মায়ের এটিএম কার্ড থেকে টাকা চুরি করার মামলা করতে গিয়ে, তিনি ছিলেন সেই মামলার আইও। সেই মামলায় তদন্ত করতে গিয়ে এটিএম এর ফুটেজ উদ্ধার এবং বিভিন্ন প্রক্রিয়ায় তার পকেট থেকে টাকা খরচ হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম, তার পকেট থেকে খরচ হওয়া সেই টাকাটা দিতে।
জানতাম, তিনি ঘুষ নেন না, তাঁর অর্থনৈতিক অবস্থাও ভাল না। কিন্তু, অনেক জোর করার পরও তাকে এক টাকাও দিতে পারিনি। তিনি বলতেন, “আল্লাহ যেন আমাকে পাপের টাকা থেকে হেফাজত রাখে।” আল্লাহ যেন তাকে আখেরাতে পৃথিবীর এই ত্যাগের জন্য পুরুষ্কৃত করেন। আমিন।
ইউসুফ আহমেদ তুহীনের ফেসবুক ওয়াল থেকে
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












