
কী অদ্ভুত মানুষদের দেশের নাগরিক আমরা। পদে পদে সরকারের নানান দোষের কথা বলে বেড়াই। অথচ কখনো নিজেরা সচেতন নাগরিক হওয়ার কিঞ্চিৎ চেষ্টাটুকুও করিনা আমরা।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।সাধারণ নাগরিকদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান এটি। সেবা কীভাবে দেয়া হচ্ছে, কারা দিচ্ছেন, কারা সেবা গ্রহণ করছেন-পাচ্ছেন কিংবা সেবার মান কতটুকু, এসব বিষয় নিয়ে আলোকপাত করতে চাইনা।
পান খাওয়া মানুষদের দ্বারা পরিবেশ নষ্টের চিহ্ন দেখানোর চেষ্টা করছি।
গতকাল মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়েছিলাম,অবশ্য সেবা নেওয়ার উদ্দেশ্য ছিলনা।
একজন (FHO) হিসেবে আমার কাছে মনে হয়েছে যে, পর্যবেক্ষকহীন একটি প্রতিষ্ঠানের বেহাল দশা।
চতুর্দিকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা-আবর্জনায় ভরা ছোট ছোট বিন এর সাথে যুক্ত হয় চরম দুর্গন্ধ।
ত…..বে ওই হাসপাতালে চোখে পড়ার মতো ছিল পানের পিক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে রঙ করা একটি দেয়াল।
ভাবলাম, এ দেশের মানুষ গুলো খুবই সৌভাগ্যবান, কারণ পান খাওয়া মানুষদের দেশে দেয়ালের রঙ লাগেনা।
আ হ জুবেদ
সাংবাদিক ও উপস্থাপক
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












