ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: পল্লীবন্ধু এরশাদকে আবার ক্ষমতায় দেখতে, বাংলার জনগন অধির আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সংগঠক, সিলেটের কৃতি সন্তান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্পপতি এম জাকির হোসেইন।
রবিবার বামিংহাম জাতীয় যুব সংহতি কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বার্মিংহাম জাতীয় যুব সংহতির সভাপতি যুবনেতা আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রশিক উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার আহবায়ক মনসুর আলম।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা টুটুল চৌধুরী, মিডল্যা্ন্ড যুব সংহতি আহবায়ক সফিকুল ইসলাম, আবদুল গিয়াস, কবির উদ্দীন, বেলাল হোসেন, আবদুল মুহিদ, মারুফ আহমদ তাফাদার, ফরমান আলী আবদুল হাদি।
সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু দেশ ও দেশের জনগনের স্বার্থে যা করছেন, তাহা জাতি কোনদিন ভুলবেনা। উন্নয়নের সপ্নদ্রষ্টা হলেন পল্লীবন্ধু। সেজন্য বাংলার জনগন আবার পল্লীবন্ধুকে ক্ষমতায় নিয়ে আসবে। সভায় জাতীয় যুবসংহতি বার্মিংহাম এবং মিডল্যান্ড শাখা কে আরো শক্তিশালী করার আহবান জানানো হয়।











