অগ্রদৃষ্টি ডেস্কঃ বাংলাদেশে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে হিন্দু মঠের অধ্যক্ষকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল আক্তার বিবিসি বাংলাকে বলেছেন, এদের মধ্যে দুজন জেএমবি সদস্য এবং একজন ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা।
জেএমবি সদস্য দুইজনের বিরুদ্ধে ২০০৫ সালের ১৭ অগাস্টের বোমা হামলার ঘটনায় মামলা ছিল বলে জানিয়েছেন মি. আক্তার।
তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আজই আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এই হত্যার ঘটনায় রোববার সন্ধ্যায় দুটি মামলা হয়েছে।
একটি হত্যা মামলা এবং অপরটি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












