‘অ-শিল্পী সুলভ আচরণের’ জন্য মডেল ও অভিনেত্রী সারিকাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে টিভি নাটকের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।
গত ২৮ জুলাই সংগঠনটি তাদের কার্যনির্বাহী সদস্যদের এক সভায় এ সিদ্বান্ত গ্রহণ করে।নিষিদ্ধের আদেশ ১ আগস্ট থেকে কার্যকর হবে।
সংগঠনটির পক্ষ আহ্বায়ক তারেখ মিন্টুর স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তারেখ মিন্টু জানান, ২১ মার্চ ৫টি নাটকের শুটিংয়ে নেপাল যাওয়ার কথা ছিল অভিনেত্রী সারিকার। আর এ জন্য নির্মাতার কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক ৫০ হাজার টাকা নেন সারিকা। সেই সঙ্গে রিটার্ন টিকেট ও নাটকের চিত্রনাট্যও বুঝে নিয়েছিলেন এ অভিনেত্রী। এর আগে ২০ মার্চ সারিকার সাথে নির্মাতাদের পক্ষ থেকে যোগাযোগ করলে তিনি জানান, সময়মতো বিমানবন্দর যাবেন তিনি। কিন্তু সঠিক সময়ে বিমানবন্দরে শুটিং ইউনিউ পৌঁছালেও সারিকা যাননি। তারপর থেকেই সারিকার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

এরপর সারিকাকে ছাড়াই নেপালে চলে যায় শুটিং ইউনিট। তাই পরিকল্পনায় থাকা সারিকাকে নিয়ে নাটক ৫টি নির্মাণ করা সম্ভব হয়নি। যার কারণে প্রযোজক বোরহান খান আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
প্রযোজক জানিয়েছেন, নাটক দুটি নির্মাণ করার কথা ছিল দীপু হাজরা ও আসাদুজ্জামান আসাদের৷
ওই বিবৃতিতে সংগঠনটি আগামী ছয় মাসের মধ্যে নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনসহ কোনো কর্মকাণ্ডে সারিকাকে না নেওয়ার জন্য অনুরোধ জানায়। চিঠি প্রাপ্তির পর কোনো সদস্য যদি এই নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বেশ কয়েকবার সারিকার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












