শান্ত বণিক : নরসিংদী জেলা প্রশাসন ধারাবাহিক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত সোমবার নরসিংদীর মাধবদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাথে ছিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত ও প্রক্রিয়াকরণের কারণে এনএফসি ও চায়নাটাউন নামক ২টি খাবার হোটেল কর্তৃপক্ষকে ১২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া জানান, জেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নরসিংদী জেলাকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান পুরো জেলায় বিভিন্ন বিষয়ের উপর বাস্তবায়ন করা হবে। এতে করে সাধারণ জনগণ অনেকাংশে উপকৃত হবে।
তিনি আরো বলেন, গত ১ সপ্তাহে বেকারি, ডায়াগনোস্টিক সেন্টারসহ অন্যান্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












