কলেজ ছাত্রীর করা ধর্ষণ মামলায় ফেনী সরকারি কলেজের এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কৃষ্ণ চন্দ্র দাস (৩০) সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের মালাকার বাড়ির হারাধন চন্দ্র দাসের ছেলে।
বুধবার দুপুরে মেয়েটি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন বলে ওসি রাশেদ খান চৌধুরী জানান।
অগ্রদৃষ্টিকে ওসি রাশেদ বলেন, গত ৬ মে ফেনী সরকারি কলেজ কেন্দ্রে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা চলাকালে নকল করার দায়ে সরকারি জিয়া মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন হল পরিদর্শক।
“এ সময় বহিষ্কার আদেশ প্রত্যাহার করিয়ে দেওয়ার আশ্বাসে অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র কলেজের একটি কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।”
এ ঘটনায় বুধবার সকালে ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদের কাছে মেয়েটি লিখিত অভিযোগ করেন। পরে অধ্যক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে ওসি জানান।
তিনি বলেন, দুপুরে মেয়েটি বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র দাসকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, কৃষ্ণ চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












