
বিভিন্ন দেশে বাংলাদেশের হাইকমিশন ও দূতাবাস থেকে সাত জন হাইকমিশনার ও রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকে অবিলম্বে দেশে ফিরে আসতে বলা হয়েছে। তাদের সঙ্গে দেশে ফিরতে বলা হয়েছে আরও ১২ জন কর্মকর্তাকে।
ফিরে আসার আদেশ পাওয়া কর্মকর্তারা চুক্তির ভিত্তিতে বা প্রেষণে ওই পদগুলতে ছিলেন।
ফিরে আসার নির্দেশ পাওয়া কূটনীতিকরা হলেনমালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












