জগলুল হুদা : শান্তির ধর্ম ইসলামকে মানুষের সামনে একটি জঙ্গিবাদ ধর্মের পরিচয় করার জন্য ইসলাম বিদ্ধেষীরা নানা প্রকল্প হাতে নিয়েছে। সভা সেমিনার ও নানা প্রচারাণার মাধ্যমে বিশ্ববাসীর কাছে ইসলামের সঠিক দিক নির্দেশনা তুলে ধরতে হবে। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। যারা আই এস আই এর নামে মানুষ হত্যার মিশন হাতে নিয়ে তারা কখনো ইসলামের আদর্শবাদি হতে পারেনা। তাদের এসব কর্মকান্ড থেকে বিশ্বের মুসলমানদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দুবাই আল-কোরআন পুরুষ্কার সংস্থার উদ্যোগে বাংলা অধিবেশনে আয়োজিত “ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম” শীর্ষক সেমিনারে বক্তারা। 
আজ দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও দুবাইর শাসক শেখ মুহাম্মদ বীন রাশেদ আল মাকতুম’র প্রত্যক্ষ তত্ত্বাধানে এবং পৃষ্টপোষকতায় আয়োজিত আল-কোরআন পুরুষ্কার সংস্থার উদ্যোগে বাংলা ভাষা ভাষীদের জন্য নির্ধারিত সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান সালেহ আলী আব্দুল্লাহ। মাইনুল ইসলামের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন দেশ থেকে আগত কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান। সেমিনারে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার প্রবাসী উপস্থিত ছিলেন।
পরে দেশ, প্রবাস ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করা হয় |











