Menu |||

দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন খালেদা

ঢাকা: দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া।

বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত আড়াইটায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে৭ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। লন্ডন সময় সকাল ৬টা ৩৭ (বাংলাদেশ সময় ১১টা ৩৭ মিনিট) মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন।

এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে ব্যক্তিগত সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপি নেতাদের মধ্যে বিমানবন্দরে তাকে বিদায় জানান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি’র বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত ‍‌আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব আব্দুস সাত্তার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি’র সমর্থনে মেয়র প্রার্থী হওয়া তাবিথ আউয়াল। গৃহপরিচারিকা ফাতেমা বেগমও খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন।

ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েনমেন্ট নিয়ে রেখেছেন।

দীর্ঘ চার বছর পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল।

প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমানের সঙ্গেও লন্ডনে দেখা হচ্ছে খালেদা জিয়ার।

দলীয় সূত্রে জানা গেছে, এরইমধ্যে মালয়েশিয়া থেকে দুই মেয়ে নিয়ে লন্ডন পৌঁছেছেন শর্মিলা।

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে নানা গুঞ্জন চলছিল। ১৫ আগস্টের আগেই লন্ডন যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেও নানা জটিলতার কারণে যেতে পারেননি তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দিয়ে লন্ডন যাত্রার দিন-ক্ষণ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ দিনের এ সফরে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল পুনর্গঠন, পরবর্তী আন্দোলন, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন খালেদা জিয়া।

এছাড়া ‍ব্রিটেনের ক্ষমতাসীন ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করবেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

» আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্বাস

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

» কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

» আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

» নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

» কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

» কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

» কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

» রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন খালেদা

ঢাকা: দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া।

বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত আড়াইটায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে৭ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। লন্ডন সময় সকাল ৬টা ৩৭ (বাংলাদেশ সময় ১১টা ৩৭ মিনিট) মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন।

এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে ব্যক্তিগত সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপি নেতাদের মধ্যে বিমানবন্দরে তাকে বিদায় জানান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি’র বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত ‍‌আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব আব্দুস সাত্তার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি’র সমর্থনে মেয়র প্রার্থী হওয়া তাবিথ আউয়াল। গৃহপরিচারিকা ফাতেমা বেগমও খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন।

ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েনমেন্ট নিয়ে রেখেছেন।

দীর্ঘ চার বছর পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল।

প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমানের সঙ্গেও লন্ডনে দেখা হচ্ছে খালেদা জিয়ার।

দলীয় সূত্রে জানা গেছে, এরইমধ্যে মালয়েশিয়া থেকে দুই মেয়ে নিয়ে লন্ডন পৌঁছেছেন শর্মিলা।

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে নানা গুঞ্জন চলছিল। ১৫ আগস্টের আগেই লন্ডন যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেও নানা জটিলতার কারণে যেতে পারেননি তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দিয়ে লন্ডন যাত্রার দিন-ক্ষণ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ দিনের এ সফরে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল পুনর্গঠন, পরবর্তী আন্দোলন, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন খালেদা জিয়া।

এছাড়া ‍ব্রিটেনের ক্ষমতাসীন ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করবেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 17 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।