খেলাধুলা ডেস্ক: জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থানের মাঠে রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারাটা অব্যাহত রেখেছে কলকাতা নাইট রাইডার্স।
১৬১ রানের লক্ষে খেলতে নেমে প্রথম ওভারেই কলকাতা ওপেনার ক্রিস লিনকে শূন্য রানে ফিরিয়ে কৃষ্ণাপ্পা গৌতম স্বাগতিক দর্শকদের শুভ ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু ইঙ্গিতটা যে সঠিক নয় সেটি প্রমাণ করতে উইকেটে দাঁড়িয়ে গেলেন রবিন উথাপ্পা আর সুনীল নারাইন। দুজনের দ্বিতীয় উইকেট জুটি ৬৯ রান যোগ করে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে এলেন। ৩৫ রানে নারাইন শিশুতোষ রানআউট, আর সীমানার কাছে বেন স্টোকসের দুর্দান্ত ক্যাচ হয়ে ৪৮ রানে উথাপ্পা ফিরলে চিন্তার যে সামান্য স্রোত বইয়েছে কলকাতা দলে, সেটিও দূর করে দিয়েছেন দিনেশ কার্তিক আর নীতিশ রানা। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৩৮ বলে ৬১ রান যোগ করে কলকাতাকে এনে দিয়েছেন বড় জয়।
এরআগে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের দুই ওপেনার অজিঙ্কা রাহানে-ডি’আর্চি শর্ট ৪১ বলে ৫৪ রানের ভালো শুরু এনে দেন। কিন্তু রাজস্থানের আর কোনো জুটিই বড় হতে দেননি কলকাতার বোলাররা। সুনীল নারাইন, শিবাম মাবি আর টম কারান একটু খরুচে হলেও ইকোনমি ছয়ের নিচে রেখে সেটি পুষিয়ে দিয়েছেন পীযূষ চাওলা, কুলদীপ যাদব আর নীতিশ রানা। ৪১টি ডট বল দিয়েছেন কলকাতার বোলাররা। রাজস্থানকে আটকে ফেলেছেন ১৬০ রানে।
এই পুঁজি নিয়ে জিততে হলে দুর্দান্ত বোলিং করতে হতো রাজস্থানকে। সেটি যখন হয়নি, কলকাতার জয়ও আটকানো যায়নি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












