স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও বল হাতে ব্যর্থ মোস্তাফিজুর রহমান। চার ওভারে ৫৫ রানে উইকেট শূন্য। তা সত্ত্বেও বড় জয় পেতে বেগ পেতে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪৬ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন্সরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মুম্বাই ২০ ওভারে ২১৩ রান সংগ্রহ করে। ২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রানে থমকে গেছে বিরাট কোহলির বেঙ্গালুরু।
এই ম্যাচে সহজ জয় পেলেও মুম্বাইয়ের শুরুটা ভাল ছিল না। ম্যাচের প্রথম দুই বলেই সূর্যকুমার যাদব ও ইশান কিশানকে বোল্ড করে দেন উমেশ যাদব। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাল্টা জবাব দেন এভিন লুইস। সঙ্গ দেন রোহিত শর্মা। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৬৬ বলে ১০৮ রানের জুটি।
৬ চার ও ৫ ছক্কায় ৪২ বলে ৬৫ করে আউট হন লুইস। ৫২ বলে ৯৪ করেছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ১০ চার ও ৫ ছক্কায় মুসাজানো ছিল তার সেই ইনিংস। শেষ দিকে ২ ছক্কায় ৫ বলে ১৭ করেন হার্দিক পান্ডিয়া। শেষ ৫ ওভারে মুম্বাই তোলে ৭০ রান।
বড় রান তাড়ায় বেঙ্গালুরুর শুরুটা হয়েছিল দারুণ। বিরাট কোহলি ও কুইন্টন ডি কক ৪ ওভারে তোলেন ৪০ রান। এরপর মুম্বাইয়ের মিচেল ম্যাকক্লেনাগন ওভারেই ফেরান ডি কক ও এবি ডি ভিলিয়ার্সকে। পরে ক্রুনাল পান্ডিয়া পরপর দুই বলে ফেরান মানদিপ সিং ও কোরি অ্যান্ডারসনকে।
কোহলি এক প্রান্তে খেলে গেছেন নিজের মত। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ৬২ বলে ৯২ রানে অপরাজিত বিরাট কোহলি। আর কেউ করতে পারেনি ২০ রানও। শেষ পর্যন্ত কোহলির দারুণ অপরাজিত ইনিংসেই কমেছে ব্যবধান। তার পরও মুম্বাইয়ের জয়টা ছিল অনায়াসই।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












