ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জেল থেকে নির্বাচন করলে সমস্যা কি – এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শুক্রবার ময়মনসিংহে অনুষ্ঠিত এক ইসলামি ওয়াজ মহাফিলে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খালেদা জিয়ার মামলা সম্পর্কে এরশাদ কোনো মন্তব্য করেননি। তবে আদালত যে রায় দিক। বিএনপিকে তা মেনে নিতে হবে বলে তিনি জানান।
এরশাদ বলেন, ১৯৯১ সালে আমি জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ৫০টির বেশি আসনে জয়লাভ করেছি। আমি যদি জেল থেকে নির্বাচন করে জয়ী হতে পারি, তবে খালেদা জিয়া কেন পারবে না?
জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আগামীতে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। এমন প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ফোরামে নেয়া হবে।











