ডেস্ক নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল বলেছেন, দেশের আলেম-ওলামারা আমাদের পাশে থাকলে কোন দিন জঙ্গিবাদ বাংলাদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবেনা।
রোববার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে জঙ্গিবাদ বিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অুনষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের এমপি বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাভানা আক্তার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) মোহাম্মদ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল প্রমুখ।
সমাবেশে জেলার সকল উপজেলার ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। (বাসস)
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার












