অবিশ্বাস্য হলেও সত্য। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাসের ছেলে শিশুর পেটে মেয়ে বাচ্চার ভ্রুণ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সসহ পুরো হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার অস্ত্রপচার করে শিশুটির পেট থেকে মেয়ে বাচ্চার ভ্রুণ বের করে চিকিৎসকরা। মেয়ে শিশুটির হাত, পা এবং মাথাসহ সব অঙ্গ রয়েছে। এ ঘটনাকে বিরল বলে আখ্যায়িত করেছেন চিকিৎসকরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবুল কুমার সাহার নেতৃত্বে ছয়জন চিকিৎসক ছেলে শিশুটির পেট অপরাশেন করে মেয়ে শিশুটির ভ্রুণ বের করেন।
ডা. বাবুল কুমার সাহা জানান, গাইবান্ধা জেলার গোবিন্দগজ্ঞ উপজেলার রতের বাজার গ্রামের গার্মেন্টস শ্রমিক সোহেলের স্ত্রী মুন্নী বেগম দুই মাস আগে একটি শিশু ছেলে প্রসব করে। জন্মের কিছুদিন পর শিশুটির পেট ফুলতে থাকে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির আলট্রাসনোগ্রাম ও সিটিস্ক্যান করে দেখা যায়, তার পেটে অন্য একটি শিশুর অস্তিত্ব রয়েছে।
শনিবার সকালে সফল অস্ত্রপচার করে ছেলে শিশুটির পেট থেকে একটি মেয়ে বাচ্চার ভ্রুণ বের করা হয়।
ডাক্তার জানান, অপারেশন করে দেখা যায় মেয়ে বাচ্চার শরীরে প্রায় সবগুলো অর্গান ডেভলাপ করেছে। এটাকে এক ধরনের মেজিউড টেরাটোনা বলা যায়। আমরা এটাকে বাচ্চার পেটে বাচ্চা বলছি। এই ভ্রনটি শিশুটির পেটে আর ৫-৬ মাস থাকলে পূর্ণাঙ্গ শিশু হয়ে যেত। এক্ষেত্রে পেটে থাকা শিশুটির মৃত্যু হওয়ার শংকা ছিল ।
ডাক্তার আরও জানান, ছেলে শিশুর পেটে মেয়ে ভ্রণটি ক্রমাগত বড় হওয়ায় ছেলে শিশুটির জীবন শংকায় পড়ে যাচ্ছিল। তাকে রক্ষা করতে এই অস্ত্রপচার করতে হয়েছে।
অস্ত্রপচার করার পরে শিশুটির জ্ঞান ফিরেছে । এখন সে সুস্থ রয়েছে। অস্ত্রপচার করে বের করা মেয়ে বাচ্চার ভ্রুণটি সংরক্ষন করা হয়েছে বলেও জানান ওই চিকিৎসক।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












