আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বহুজাতিক জায়ান্ট কোম্পানি স্যামস্যাংয়ের উত্তরাধিকারী ও ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং কারাগার থেকে ছাড়া পেয়েছেন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। সোমবার (০৫ ফেব্রুয়ারি) ছাড়া পান লি জে।
এদিন দক্ষিণ কোরিয়ার একটি আপিল আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বেশ কয়েকটি বহাল রাখলেও সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়েছেন। এদিকে, লি জে-ইয়ংয়ের সাজা স্থগিতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা ভাবছে সরকার।
উল্লেখ্য, দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গিউন হে-কে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তিনি এবং এ মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। একই অভিযোগে এবং অন্যান্য দুর্নীতি মামলায় অভিশংসিত হয়ে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট গিউন হে। তিনিও কারাগারে সাজা ভোগ করছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












