ঢাকা প্রতিনিধি::: ঢাকায় নিহত ইটালীয় নাগরিক চিজারে তাভেল্লার হত্যার পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়েছে বলে অগ্রদৃষ্টিকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার দুপুরে ডিএমপির সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন হত্যা মামলার তদন্তের কার্যক্রম চলছে।
তদন্তের খাতিরে এর বেশি কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন আছাদু্জ্জামান মিয়া। তবে তদন্তে এখনো পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান।
এ মামলায় জড়িত কোন ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা সেবিষয়েও সময়মত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ২৮শে সেপ্টেম্বর ঢাকার গুলশানের কূটনৈতিক এলাকায় গুলি করে হত্যা করা হয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা চিজারে তাভেল্লাকে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












