স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম সমিতি কুয়েতের উদ্যোগে জশনে ঈদ-এ মিলাদুন্নবী (স:)উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল কুয়েত সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সমিতি কুয়েতের সভাপতি আলহাজ্ব জাফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর(শ্রম)আব্দুল লতিফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম,মিজানুর রহমান, আব্দুর রহমান,ফয়েজ কামাল, আব্দুর রউফ মাওলা, সেলিম রেজা,মিজান,ফারুক আহমেদ,মোরশেদ আলম, হাজি মাহমুদ আলি,মনির হুসেন মন্টু,শাহ নেওয়াজ নজরুল, এস,এম আব্দুল আহাদসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন কুয়েতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা সহ সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা।
এদিকে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি, ইহকাল ও পরকালে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ শান্তি কামনা করে দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা আবু বাক্কার।
শেষে নৈশভোজের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












