চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় নিজ বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন মো. আরিফ (৩২) ও তার চার বছর বয়েসী মেয়ে বিবি ফাতেমা। আরিফ পেশায় দিনমজুর।
শনিবার বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায় বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন।
তিনি অগ্রদৃষ্টিকে বলেন, “বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।”
তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল।
হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
সূত্র, বিডিনিউজ২৪.কম
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












