Menu |||

‘গাজীপুর ও খুলনায় সরকারবিরোধী গণজোয়ার এসেছে’

ডেস্ক নিউজ: রাষ্ট্র পরিচালনায় সরকারের চরম ব্যর্থতা আর ফ্যাসিবাদী আচরণের কারণে অনুষ্ঠেয় গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সরকারবিরোধী গণজোয়ার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়েই তাঁকে কারাগারে বন্দি করেছে সরকার। দেশবাসী সরকারের এই প্রতিহিংসার রাজনীতির জবাব দিতে প্রস্তুত হয়ে রয়েছে। জনতার এই প্রস্তুতিকে ঐক্যবদ্ধ করে গণবিরোধী সরকারের পতনে আন্দোলন গড়ে তুলতে হবে।’

বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর এক হোটেলে ২০ দলীয় জোটের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া এখনও অনেক অসুস্থ।‌ কিন্তু তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। এমন সময় ওবায়দুল কা‌দেরের এধরনের বক্তব্য ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। তাই আমরা সরকার‌কে সাবধান করে দিতে চাই- বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করা হলে এবং তাঁর স্বা‌স্থ্যের আরও অবনতি হলে তার পুরো দায় সরকারকে নিতে হবে। এবং যদি সরকারের দুর্বলতার কারণে অবহেলার কারণে বেগম খালেদা জিয়া আ‌রও অসুস্থ হয়ে পড়েন তাহলে দেশের জনগণ এ অপরাধের জন্য বর্তমান অবৈধ সরকারকে ক্ষমা করবে না।’

জাতীয় পার্টি (জাফর) মহাসচিব ও গাজীপুর নির্বাচনের প্রচারণা সমন্বয় কমিটির আহ্বায়ক মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং এলডিপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব সমন্বয় কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বিজেপি ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, পিপলস্ লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, খেলাফত মজলিশ যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আসগর, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতী মো. রেজাউল করিম প্রমুখ।

অন্যদিকে এনপিপি কার্যালয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটির অপর এক সভায় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনপিপি চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এলডিপি সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এম. ওয়াহিদুর রহমান, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদ খান, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস্ লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।

সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, গাজীপুরে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে ২৭ ও ২৯ এপ্রিল এবং খুলনায় মো. নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে ৩ মে থেকে ৫ মে পর্যন্ত প্রাথমিকভাবে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

» পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

» কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

» কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

» সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

» ১ মে থেকে কুয়েত ও মাস্কাটে আমিরাতের বিমান চলাচল শুরু

» সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সচল হচ্ছে কুয়েত বিমানবন্দর

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

‘গাজীপুর ও খুলনায় সরকারবিরোধী গণজোয়ার এসেছে’

ডেস্ক নিউজ: রাষ্ট্র পরিচালনায় সরকারের চরম ব্যর্থতা আর ফ্যাসিবাদী আচরণের কারণে অনুষ্ঠেয় গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সরকারবিরোধী গণজোয়ার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়েই তাঁকে কারাগারে বন্দি করেছে সরকার। দেশবাসী সরকারের এই প্রতিহিংসার রাজনীতির জবাব দিতে প্রস্তুত হয়ে রয়েছে। জনতার এই প্রস্তুতিকে ঐক্যবদ্ধ করে গণবিরোধী সরকারের পতনে আন্দোলন গড়ে তুলতে হবে।’

বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর এক হোটেলে ২০ দলীয় জোটের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া এখনও অনেক অসুস্থ।‌ কিন্তু তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। এমন সময় ওবায়দুল কা‌দেরের এধরনের বক্তব্য ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। তাই আমরা সরকার‌কে সাবধান করে দিতে চাই- বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করা হলে এবং তাঁর স্বা‌স্থ্যের আরও অবনতি হলে তার পুরো দায় সরকারকে নিতে হবে। এবং যদি সরকারের দুর্বলতার কারণে অবহেলার কারণে বেগম খালেদা জিয়া আ‌রও অসুস্থ হয়ে পড়েন তাহলে দেশের জনগণ এ অপরাধের জন্য বর্তমান অবৈধ সরকারকে ক্ষমা করবে না।’

জাতীয় পার্টি (জাফর) মহাসচিব ও গাজীপুর নির্বাচনের প্রচারণা সমন্বয় কমিটির আহ্বায়ক মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং এলডিপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব সমন্বয় কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বিজেপি ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, পিপলস্ লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, খেলাফত মজলিশ যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আসগর, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতী মো. রেজাউল করিম প্রমুখ।

অন্যদিকে এনপিপি কার্যালয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটির অপর এক সভায় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনপিপি চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এলডিপি সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এম. ওয়াহিদুর রহমান, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদ খান, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস্ লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।

সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, গাজীপুরে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে ২৭ ও ২৯ এপ্রিল এবং খুলনায় মো. নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে ৩ মে থেকে ৫ মে পর্যন্ত প্রাথমিকভাবে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত কুয়েত বিমানবন্দর

কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 9 May.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।