খেলাধুলা ডেস্ক : ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনই ভাবিনি, আমার কারণে জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে বাংলাদেশ। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন সবাই।’- নিদাহাস ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালের শেষ বলে ভারতের কাছে হেরে এমনই আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ পেসার রুবেল হোসেন।
গতরাত ১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেন তিনি।
শেষ ওভারে বোলার সৌম্য সরকার হলেও হারের দায়টা পড়ছে আগের ওভারে ২২ রান দেয়া রুবেলের কাঁধে। যদিও ওই একটি ওভার ছাড়া এদিন শুরু থেকে দুর্দান্ত বল করেছেন তিনি। আগের তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে ইনফর্ম ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার উইকেট তুলে নিয়ে ম্যাচটিকে শেষ ওভারে নেয়ার পেছনে তার অবদানও কম ছিল না।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ১৯তম ওভারেই সেই রুবেল দিলেন ২২ রান। একই সঙ্গে ম্যাচটিও অনেকটা হেলে যায় ভারতের নিয়ন্ত্রণে। তাই হারের দায় অনেকটা যে নিজের ওপর পড়ছে, সেটি উপলব্ধি করতে পেরেছেন এ ডানহাতি পেসার। এ কারণে তিনি সামাজিক যেগাযোগ মাধ্যম ফেজ বুকে ক্ষমা চাইলেন দেশ বাসির কাছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












