অগ্রদৃষ্টি ডেস্কঃ সাবেক এফবিআই প্রধান জেমস কোমি বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলবেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার “আনুগত্য” চেয়েছিলেন।
এছাড়াও তিনি সাক্ষ্য দেবেন যে প্রেসিডেন্ট তাকে সাবেক জাতীয় উপদেষ্টা মাইক ফ্লিনের তদন্ত বন্ধ করার জন্য বলেছিলেন।
সূচনা বক্তব্যে তিনি জানাবেন, ট্রাম্প রাশিয়া বিষয়ে তদন্তকে তার মাথার ওপর “একটি মেঘ” হিসেবে বর্ণনা করেন।
কোমি বলেন, তিনি তিনবার ট্রাম্পকে বলেছেন যে তাকে তদন্ত করা হচ্ছে না। প্রেসিডেন্টও সেই একই দাবী করেছেন।
এসব বক্তব্যের বিষয়ে ট্রাম্পের আইনজীবী মার্ক কাসোয়িটজ বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত না থাকার বিষয়ে কোমি যে নিশ্চয়তা দিয়েছেন তাতে ট্রাম্প “খুশি”।
“প্রেসিডেন্ট নিজেকে সম্পূর্ণ সন্দেহমুক্ত মনে করছেন” বলেন তার আইনজীবী।
এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক সিনেটের এক শুনানিতে বলেছেন, কোন অবৈধ কাজের জন্য হোয়াইট হাউজ তাদের কোন চাপ দেয়নি।
তবে বৃহস্পতিবার সিনেট কমিটির শুনানিতে . কোমি ব্যাখ্যা করবেন যে কীভাবে ট্রাম্প তাকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন। শেষপর্যন্ত গত ৯ই মে তাকে বরখাস্ত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












