ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: কুয়েত এন্ড বাংলাদেশ ইন্টিগ্রেটেড কোম্পানি লিঃ (কেবিক) এর নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ মাওলা সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন। আজ ২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে পৌছাবেন।
আব্দুর রউফ মাওলা ১৫ দিনের জন্য সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসবেন। বাংলাদেশে অবস্থানরত পরিচালক, শেয়ারহোল্ডারদের সাথে ব্যবসায়ীক মিটিং এবং প্রকল্প পরিদর্শনের জন্য তার এই সংক্ষিপ্ত সফর।
আব্দুর রউফ মাওলা ব্যবসার পাশাপাশি কুয়েত সরকারের অনুমোদিত, কুয়েতে প্রথম বাংলা মাসিক পত্রিকা মাসিক মেরুরেখার সম্পাদক, বাংলাদেশ মানবধিকার কাউন্সিলের আজীবন সদস্য, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম (আইএমএফ) এর সভাপতি, কুয়েত আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য যে, গত ১৪ এপ্রিল কুয়েতের ফরওয়ানীয়া আল দাওয়াই প্যালেসে, কােম্পানির ৪র্থ কার্যকরী পরিষদের নিবার্চনে সর্বসম্মতিক্রমে কুয়েত এন্ড বাংলাদেশ ইন্টিগ্রেটেড কোম্পানি লিঃ (কেবিক) এর ২০১৭-২০২০ সালের চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুর রউফ মাওলা এবং ম্যানেজিং ডাইরেক্টর পদে নির্বাচিত হন ব্যবসায়ী মোঃ মন্জুর হোসেন ভূইয়া।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












