বিশেষ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকীতে তার আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে রাজধানী ঢাকাসহ সারা দেশের ন্যায় উপসাগরীয় দেশ কুয়েতেও বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল কুয়েত শাখা এক আলোচনা সভার আয়োজন করে।
১৫ই আগস্ট শনিবার কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় অনুষ্ঠিত সভায় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহজান সবুজের সঞ্চালনায় ও সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার সদস্য সচিব শওকত আলী।
বিশেষ অতিথি ছিলেন, কুয়েত বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আজিজুদ্দিন মিন্টু, কুয়েত যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ইলিয়াছ চৌধূরী, আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের।
বক্তব্য দেন, কুয়েত যুবদলের সহ সভাপতি নাছির হাওলাদার, সহ সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক লোকমান জাহিদ ও যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম রাসেলসহ অনেকে।
১৫ আগস্ট। ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সন, দেশের সাবেক প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আয়োজিত অনুষ্ঠানে একথা উল্লেখ করে বক্তারা বলেন, যদিও বর্তমানে বেগম জিয়া জামিনে বাইরে আছেন। কিন্তু আওয়ামী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন মামলায় তাঁকে জড়ানো হয়েছে।
বক্তারা আরো বলেন, বেগম জিয়াকে সব ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে শিগিরিই মুক্তি দেওয়া হোক।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












