কুয়েত এন্ড বাংলাদেশ ইন্টিগ্রেটেড কোম্পানি লিঃ(কেবিক) এর ৪র্থ কাযর্করী পরিষদের নিবার্চন উপলক্ষে এক মতবিনিময় সভা গত১৪ এপ্রিল কুয়েতস্হ ফরওয়ানীয়া আল দাওয়াই প্যালেসে কেবিকের ডাইরেক্টর ও নিবার্চন কমিশনের প্রধান শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কেবিকের সদস্য মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ম্যানেজিং ডাইরেক্টর এজাজুল রহমান জুনেল,কেবিকের পরিচালক বৃন্দের মধ্যে শেখ কুতুব উদ্দিন,মনির হোসেন,বন্ধন রায়,প্রকৌশলী কুমার পাইক,হাবিবুর রহমান, কেবিকের ফাউন্ডার ম্যানেজিং ডাইরেক্টর মাসিক মরুলেখার সম্পাদক, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম আই এম এফ কুয়েতের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রউফ মাওলা,সদস্য মোঃমন্জুর হোসেন ভূইয়া,মোঃ আক্তার হোসেন,আঃ কাদের,মোঃ শাহ আলম,গৌতম রায়সহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শেয়ার হোল্ডার মোঃ সালাহ উদ্দিনকে পরিচয় করে দেয়া হলে সবাই করতালির মাধ্যমে স্বাগত জানান।
মধ্যাহৃ ভোজের পর ৪র্থ কার্যকরী পরিষদের নিবার্চন গ্রহণ করলে সর্বসম্মতিক্রমে ২০১৭-২০২০সালের কেবিকের চেয়ারম্যান নির্বাচিত হন সাপ্তাহিক মরুলেখা সম্পাদক, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম আই এম এফ কুয়েতের সভাপতি কুয়েত আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ মাওলা ও ম্যানেজিং ডাইরেক্টর পদে মোঃ মন্জুর হোসেন ভূইয়া নির্বাচিত হলে সবাই করতালির মধ্যে দিয়ে স্বাগত ও অভিনন্দন জানান।
পরে এক আনন্দঘন পরিবেশে নব নির্বাচিত চেয়ারম্যান মহোদয় ও ম্যানেজিং ডাইরেক্টরকে শপথ বাক্য পাঠ করান শেখ কুতুব উদ্দিন।
চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষনা করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












