এম এ সালাম বিশেষ প্রতিনিধিঃ বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু’র ছোট ভাই কুয়েত প্রবাসী ব্যবসায়ী সোহরাব হোসেন তুহিন (৩৭) শনিবার ২৭ জুন কুয়েত সময় রাত সাড়ে ১০টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোহরাব হোসেন তুহিন তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট। গত ১৫ বছর ধরে তুহিন কুয়েতে বসবাস করতেন, তিনি কুয়েতের একজন ব্যবসায়ী ছিলেন। তার দেশের বাড়ী চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার হরিশপুর গ্রামে।
মৃত্যুকালে ১ মেয়ে, স্ত্রী, বাবা, মা, ভাই, বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
সোহরাব হোসেন তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী নুর মোহাম্মদ নুর, সহ সভাপতি আলহাজ্ব গোলাম মাওলা হাজারী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












