কুয়েত প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশ সংগীত একাডেমীর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
শুক্রবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক মোল্লা।
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি গানে মঞ্চ মাতালেন আয়োজক সংগঠনের শিল্পীবৃন্দ যথাক্রমে, মানিক মোল্লা, রুনা আক্তার কেয়া, ফাতিমা,জাহিদ হোসেন,তাহের প্রবাসী ও খুরশিদা মুনিরা।
এছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণে ছিল
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এর একাধিক সংগীত পরিবেশন।
এসময় গানের তালে তালে নেচে গেয়ে উপস্থিত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব ইকবাল আক্তার সহ দূতাবাসের অন্যান্য সদস্যরা।
এছাড়াও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসীরা ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












