নিজস্ব প্রতিনিধিঃ গত ২জুলাই ২০১৬ইং রোজ শনিবার সন্ধ্যায় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে বৃহত্তর সিলেট আওয়ামীলীগ কুয়েত’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সভাপতি সাদেক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত থেকে প্রকাশিত মাসিক মরুলেখার প্রধান সম্পাদক বিশিষ্ট আওয়ামী নেতা আব্দুর রউফ মাওলা,বৃহত্তর সিলেট লেখক ফোরামের সভাপতি কবি আব্দুল মালিক, আওয়ামী নেতা ও সামাজিক সংগঠক আব্দুল আলিম, সামাজিক সংগঠক ছুনু নাথ, আওয়ামী নেতা ও সামাজিক সংগঠক আনকার মিয়া, আকবর মিয়া, লেছু মিয়া, বাবুল আহমদ,মন্নান মিয়া, জাতীয় পার্টী কুয়েত শাখার সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়, পবিত্র কোরান তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মেদ আলী।
বক্তব্য রাখেন, সিলেট আওয়ামীলীগ কুয়েতের নেতৃবৃন্দরা ছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তব্য শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।











