
নানা আয়োজনের মধ্য দিয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল হোসেন মিনিস্টার (শ্রম) বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

রাষ্ট্রদূত এর ব্যক্তিগত কর্মকর্তা জিহন
ইসলামের পরিচালনায় বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বাণী পাঠ, দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের বক্তব্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা, বাঙালি জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার












