বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত’র মৃত্যুতে কুয়েত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিনিয়র কমিউনিটি নেতা আব্দুল আলিম।
প্রবাসী সংগঠক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগঠক আশরাক আলী ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী সংগঠক যথাক্রমে, মুরাদুল হক চৌধুরী, ফয়েজ কামাল,মোর্শেদ আলম বাদল, বিমল কান্তি রায়, হুসেন আজিজ,আবুল বাশার, ইসমাইল হুসেন ও মিহির কান্তিপাল।
বক্তব্য রাখেন, সাংবাদিক আ হ জুবেদ, নাসির উদ্দিন খোকন, তাজ উদ্দিন, আব্দুল অদুধ, প্রদীপ সুত্রদর, সুরুক মিয়া, মিঠুন সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
বক্তারা সদ্য প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের অর্থনীতি ও সিলেটের উন্নয়নে সাবেক প্রয়াত এ মন্ত্রীর বিশেষ অবদানের কথা তুলে ধরেন।
শেষে সদ্য প্রয়াত মন্ত্রীর বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












