বিশেষ প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী বাংলাদেশী বন্ধু মহল সংগঠনের এর উদ্যোগে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ছায়েদ মিয়া তালুকদারকে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে ।
শুক্রবার দেশটির সেভদী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহজান মিয়া ।
শাহ্আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক খছরু আহমেদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদের সভাপতি মোঃ সেলিম মিয়া , মোঃ গিয়াস উদ্দিন , বাংলােদশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ , অলিদ মোহাম্মদ সেনু ও সাইফুল আলম দানা ।
বক্তব্য রাখেন , নোমান আহমদ , আলাল আহমদ , মবশ্বির মিয়া , ফয়জুল , ফারুক মিয়া , আনিস সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে কুয়েত প্রবাসী নবীগঞ্জের মোহাম্মদ ছায়েদ মিয়া তালুকদারের নানা কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন , তরুণ এ প্রবাসী ব্যবসায়ী সমাজকল্যাণ মূলক কাজে বেশ সুনাম কুড়িয়েছেন ।
অন্যদিকে , সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে শাহ্আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের শিল্পীরা গানে গানে মরু অঞ্চল এর সাংস্কৃতিক মঞ্চ মুখরিত করে তুলেন । শেষে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্যরা সংবর্ধিত অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













