আ হ জুবেদঃ গত সোমবার কুয়েতের মন্ত্রীসভার এক বৈঠকের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল কাবাস জানায়, বর্তমানে বাংলাদেশ, ভারত, নেপাল, মিশর সহ যে ৩২ টি দেশের সাথে কুয়েতের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে, সেসব দেশের করোনা পরিস্থিতির হ্রাসবৃদ্ধি বিবেচনা করে ক্রমান্বয়ে সেসব দেশের সাথে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
এছাড়া দেশটিতে ১৬১ দিন পর গত রোববার তুলে নেওয়া হয়েছে চলমান কারফিউ। সেইসাথে করোনা পরিস্থিতি বিবেচনা করে কুয়েতে থাকা প্রবাসীদের আকামার মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে আরও তিনমাস বাড়ানো হয়েছে।
কোম্পানি থেকে ছাড়পত্র নিয়ে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের শ্রমিকদের আকামা পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে কুয়েত।











