কুয়েতে ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট ”ফিন্তাস কাপ- ২০২১” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় কুয়েতের ফিন্তাস এলাকায় ঝালঝালা এগ্রিকালচার কোম্পানির ব্যারাকে অনুষ্ঠিত ইন্ডোর টুর্নামেন্টে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মিশাল ক্লাব বনাম লায়ন্স ক্লাব।
৯ ওভারের খেলায় ম্যাচের প্রথম ইনিংসে লায়ন্স ক্লাব ৩ উইকেটে ৮৮ রান করলে জবাবে দ্বিতীয় ইনিংসে মিশাল ক্লাব ব্যাট করতে নেমে শ্বাসরুদ্ধকর একটি ইনিংস খেলে এক বল বাকি থাকতেই কাঙ্খিত জয় ছিনিয়ে নেয়।
উৎসবমুখর পরিবেশ আর জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট ”ফিন্তাস কাপ- ২০২১” কাপে’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেকুল মাহমুদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সুমন।

বিশেষ অতিথি ছিলেন, আব্দুল আল-মোহাদ্দিস, মোঃ ইজ্জত, আসিফ আহমেদ, ইমরান আহমেদ, মোঃ হুমায়ূন, ইমন, ফখরুল ইসলাম ও জামাল।
১০ টি ক্রিকেট দল যথাক্রমে,মিশাল ক্লাব,লায়ন্স ক্লাব,গাজীপুর একাদশ, ব্রাহ্মণবাড়িয়া একাদশ, ইবরাহীম একাদশ, কিং একাদশ, এন এন ক্রিকেট ক্লাব, ভাই ভাই একাদশ, সালাম একাদশ, খালিদিয়া একাদশ এর অংশগ্রহণে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ইনন্ডোর এর এই টুর্নামেন্টটি।
?️আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ














