স্টাফ রিপোর্টারঃ কুয়েতে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ফরওয়ানীয়া শাখার অভিষেক ও দোয়া মাহফিল বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকার গাউছিয়া কমিটির মার্কাজে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কাশেমের পরিচালনায় ও প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রকৌশলী ইসমাইল জবিউল্লাহ।
পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কোরান তেলওয়াত করেন সৈয়দ আজিজুর রহমান, না’তে রাসুল (দরুদ) পরিবেশন করেন সৈয়দ লুৎফুরহমান সুজন।
এছাড়াও সাংগঠনিক ও ধর্মীয় নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন, সৈয়দ দিদারুল আলম, মোশারফ হোসেন মামুন, আব্দুর রহিম, সাঈদ ও নাজিম উদ্দিন।
এদিকে প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আমজাদ হোসেন স্বল্প কালীন ছুটিতে দেশে যাওয়া উপলক্ষে সংঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তাকে।
শেষে বিশ্ব মুসলিম উম্মাহ এর কল্যাণ ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












