কুয়েতে আগত প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইন এর জন্য ৪৩টি তারকা হোটেল নির্ধারণ করা হয়েছে।
তৃতীয় দেশ সংযুক্ত আরব আমিরাত হয়ে কুয়েত প্রবেশ ও সরাসরি কুয়েত প্রবেশের পর ৭ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৭দিন হোম কোয়ারেন্টাইন মোট ১৪দিন এর কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করতে হবে কুয়েতে আগত প্রবাসীদেরকে।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি রোববার থেকে পূর্ব ঘোষিত কুয়েত প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে।
দেশটির সংসদীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, ৭দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এর জন্য ৪৩টি নির্ধারিত তিন, চার ও পাঁচ তারকা হোটেলে ৭ দিন ও ৬ রাত যাপনের জন্য মূল্যও নির্ধারণ করা হয়েছে।
ওইসব আগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও পিসিআর টেস্ট এর খরচ বহন করতে হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির আগে যেসব কুয়েত প্রবাসীরা স্বল্পকালীন ছুটিতে বাংলাদেশে গিয়েছিলেন, তাদের অনেকেই তৃতীয় দেশ হয়ে কুয়েতে ফিরেছেন, কিছু সংখ্যক গৃহকর্মীর ভিসার প্রবাসীরা সরাসরি কুয়েতে ফিরেছেন। অনেকের আকামার মেয়াদোত্তির্ণ হওয়াতে কুয়েতে ফেরা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে।
?️আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












