আ হ জুবেদঃ কুয়েতের কৃষি অঞ্চল আব্দালি এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে তিন জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষি কর্মে নিয়োজিত প্রায় ২০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার তিন প্রবাসী বাংলাদেশিদের দেশের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮) জেলা সিলেট, উপজেলা গোয়াইনঘাট, গ্রাম বাঘবাড়ী। তিনি ২০ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।
কামাল উদ্দিন (৫১) জেলা মৌলভীবাজার, উপজেলা জুড়ি , গ্রাম মাগুরা। তিনি প্রায় ২ যুগ ধরে একই কফিলের কাজ করছিলেন।
মোহাম্মদ ইসলাম (৩২) জেলা সিলেট, উপজেলা কানাইঘাট, গ্রাম বাটিভারা ফইত। তিনি প্রায় ৬ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।
দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নিহতদের লাশ দেশে প্রেরণ ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













