আ হ জুবেদঃ উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫ ফেব্রুয়ারি কুয়েতের ৬১ তম জাতীয় দিবস ও ২৬ ফেব্রুয়ারি ৩১ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে দেশটির জনগণ।
১৯৬১ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় কুয়েতে। এরপর থেকে প্রতিবছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি যথাক্রমে জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে দেশটি। দিবসটি উপলক্ষে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়িসহ সব জায়গা লাল-সবুজ-সাদা ও কালো জাতীয় পতাকার রঙে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
এছাড়াও কুয়েতের বিভিন্ন অঞ্চলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেলা, বিভিন্ন নাচ,গান, অভিনয়, সার্কাস, যাদুসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের।

জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে কুয়েত সাজে নতুন রূপে। ঈদের আনন্দের চেয়েও এ দিবসটিতে স্থানীয়রা বেশি আনন্দ করে থাকেন। নারী, পুরুষ, বৃদ্ধা ছেলে মেয়ে সবাই জাতীয় পতাকা রঙে পোশাক পরিধান করেন।
স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসীরা বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ান এবং প্রিয়জনদের নিয়ে উপভোগ করেন কুয়েতের অপরূপ সৌন্দর্য।
কুয়েতের জাতীয় দিবস ও স্বাধীনতা দিবসে প্রবাসী বাংলাদেশীরা দেশটির লাল-সবুজ-সাদা ও কালো পতাকা গায়ে জড়িয়ে প্রিয় কর্মস্থল’র এই দেশটির বিশেষ দিবসে প্রীতি ও শুভেচ্ছা জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












