কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জামাই’র হামলায় শ্বশুর নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নে ভারইল গ্রামে জামাই নাসির মন্ডলের (২৮) বাটামের আঘাতে শ্বশুর দুলাল বিশ্বাস নিহত হন। দুলাল বিশ্বাসের বাড়িতে এ হত্যাকান্ড ঘটে। এদিকে
মিরপুর থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান জানান, নাসির মন্ডল তার স্ত্রী রুপালী বেগমকে গত তিন মাস আগে তালাক দেন। এরপর রুপালী বেগম কুষ্টিয়া আদালতে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে নাসির মামলা তুলে নেয়ার জন্য তার শ্বশুরকে অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিল। এর একপর্যায়ে রোববার সকালে নাসির তার শ্বশুরবাড়ীতে উপস্থিত হয়ে মামলা তুলে নেয়ার জন্য হুমকিধামকি দেয়। এতে উত্তেজনা তৈরী হলে নাসির তার শ্বশুর দুলাল বিশ্বাসকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে। মারাত্মক আহতাবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











