
গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন (GBBA)-এর প্রেসিডেন্ট এম সাইফুল আলম কুয়েতে আগমন উপলক্ষে, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আব্দুল হাই মামুন এক প্রীতিভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে কুয়েতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন (GBBA)- প্রবাসী ব্যবসায়ী সংগঠন এর অন্যতম সদস্য এবং ব্যবসায়ী নেতা আব্দুল হাই মামুন। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কাতার প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মাওলা হাজারী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নেতা মোহাম্মদ হোসনে মোবারক এবং মোহাম্মদ সেলিম হাওলাদার, সাংবাদিক সাদেক রিপন, আলাল আহমদ ও আবু বক্কর সিদ্দিক পাভেল।
এসময় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা জিবিবিএ-এর কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, এই সংগঠনটি গাল্ফভুক্ত ছয়টি দেশের প্রবাসী ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করছে। পাশাপাশি, বিদেশের মাটিতে বাংলাদেশের পণ্য আমদানি ও ব্যবসা-বাণিজ্য প্রসারেও জিবিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসায়িক সম্প্রসারণের জন্য সহায়ক বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












