
কুয়েতের কৃষি অঞ্চল আব্দালিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কুয়েতের আব্দালি এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সমির মিয়া।
সাংবাদিক আ হ জুবেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিস্টার শ্রম আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার ও সোনালী ব্যাংক প্রতিনিধি জাকির হোসেন মজুমদার।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা, প্রত্যাশা ও অনেক দাবিদাওয়ার কথা শুনেন।
এসময়ে তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন,প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রবাসীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দেন রাষ্ট্রদূত।
এছাড়াও উপস্থিত প্রবাসীদের পক্ষ হতে অভিযোগ,সমস্যা ও বিভিন্ন পরামর্শ এর কথা তুলে ধরা হলে “দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা” জানান, দূতাবাস তার দায়িত্বে পালনে বদ্ধপরিকর,অবশ্যই প্রবাসীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রবাসী নেতা নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম,মো: হাশেম,ফিরোজ আহমদ,শাকিল আহমদ,মামুন মিয়া,কপিল আহমদ,রহিম উদ্দিন,সোহেল আহমদ,হাছান আহমদ,শামিম আহমদসহ কৃষি অঞ্চল আব্দালিতে বসবাসরত শ্রমজীবী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












