মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে মোট ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার ভিন্ন ভিন্ন ফ্লাইটে আসা এই মরদেহগুলোর মধ্যে ৩০ জনই ছিলেন কুয়েত প্রবাসী, যাদের মৃত্যুর কারণ হিসেবে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, হৃদরোগ ও স্ট্রোক এর মতো বিষয়গুলোকে ধারণা করা হচ্ছে।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস দীর্ঘদিন ধরে মরদেহগুলো প্রেরণের চেষ্টা চালালেও আঞ্চলিক অস্থিরতায় বিমানবন্দর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে, ৩৪ জনের এই তালিকায় মালয়েশিয়া ও লিবিয়া থেকে আসা দুই জন করে প্রবাসীর মরদেহও রয়েছে। সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিটি পরিবারকে দাফন ও আনুষঙ্গিক খরচ বাবদ তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে এবং যোগ্য পরিবারগুলোকে বীমাসহ অন্যান্য সুবিধা দ্রুত প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












