আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক বিক্ষোভকারী। রবিবার (২৮ জানুয়ারি) শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে শোপিয়ান জেলার গানোপাওরা গ্রামে এ ঘটনা ঘটে।
দেশটির সেনাবাহিনী বলছে, উত্তেজিত জনতা সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করেছিল। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি নিক্ষেপ করে। তবে এ ঘটনায় জড়িত সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শোপিয়ান জেলা পুলিশ।
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেছেন কাশ্মিরের এই মুখ্যমন্ত্রী। সীতারামন বলেছেন, তিনি এ ঘটনার একটি প্রতিবেদন চেয়েছেন।
সেনাবাহিনীর এক মুখপাত্রে দাবি, হামলার হাত থেকে বাঁচতে আত্মরক্ষায় গুলি চালিয়েছেন সেনা সদস্যরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












