ডেস্ক নিউজ : আগামী মাসের শুরুতে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠী এই তথ্য নিশ্চিত করেছেন। নিরপত্তা ব্যবস্থাকে উন্নতির মাধ্যমে আন্তর্জাতিক সিরিজ পাকিস্তানের ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে এই সিরিজটি অনেক বড় একটি পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ঠরা।
২০০৯ সালে শ্রীলংকা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক দলগুলোর কাছে পাকিস্তান এখনও নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারেনি। ঐ হামলায় আটজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন লংকান খেলোয়াড় আহত হয়েছিলেন। তখন থেকেই এ পর্যন্ত আট বছরে পাকিস্তান ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজন করে। তবে গত বছর পাকিস্তান সুপার লীগের ফাইনালের পরে আইসিসি সন্তুষ্ট হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি২০ ও শ্রীলংকার বিপক্ষে একটি টি২০ ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। আর সেগুলোর সফল আয়োজনে ওয়েস্ট ইন্ডিজও এবার পাকিস্তানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
পিসিবি প্রধান নাজাম শেঠী জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যপারে নিশ্চয়তা দিয়েছে। দুবাইয়ে গণমাধ্যমের সামনে শেঠী বলেছেন, আগামী ১, ২ ও ৩ এপ্রিল করাচিতে তিনটি টি২০ ম্যাচ খেলতে রাজী হয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
২০১৬ সালে ভারতে টি২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচের জন্য ভেন্যু হিসেবে লাহোরের নাম ঘোষণা করা হলেও পিসিবি করাচিতেই তা আয়োজনের সিদ্ধান্ত নেয়। গ
ত মাসে করাচি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের সবুজ সঙ্কেত পেয়েছে। আগামী ২৫ মার্চ করাচিতে পিএসএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে। ২০ ও ২১ মার্চ লাহোরে দুটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
শেঠী আরো জানিয়েছেন যুক্তরাষ্ট্রে টি২০ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে আলোচনা করেছেন। প্রথম বছর এখানে বাংলাদেশেরও খেলার কথা রয়েছে। (বাসস)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












