আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়াতে সরকারি কর্মচারীরা কম্পিউটার রোগে আক্রান্ত হয়েছেন। একবার যদি কম্পিউটারে বসে তবে উঠতে চায় না কেউ। কম্পিউটারের প্রতি আসক্তি কমাতে দেশটি রাত ৮টার পর কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারে ইচ্ছা, কর্মচারীরা যাতে সময়মত কাজ শেষ করে বাড়ি যায়। এ কারণে সরকার কর্মচারীদের সব কম্পিউটার রাত ৮টার মধ্যে বন্ধ করে দেবে। আগামী ৩০ মার্চ থেকে সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এরপর দ্বিতীয় দফায় কম্পিউটার বন্ধ করা হবে। সেটি সন্ধ্যা ৭টা ৩০ করা হবে। সেটি চালু হবে আগামী এপ্রিল থেকে। এরপর তৃতীয় দফায় কম্পিউটার বন্ধ করা হবে। তখন ৭টায় বন্ধ করা হবে। এটি চালু হবে মে মাস থেকে। এভাবে দফায় দফায় কম্পিউটার বন্ধ করে যন্ত্রটি থেকে আসক্তি কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সিউল প্রশাসন।
সরকার কর্মচারীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সবার সঙ্গে সময় কাটানোর জন্য কর্মচারীদের সময়মত অফিস ছেড়ে চলে যেতে হবে। কম্পিউটারে বসে কেউ ওভার টাইম করবে না। এমন আশা সরকারের। সূত্র : বিবিসি, এনডিটিভি
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












