স্পোর্টস ডেস্ক: আইপিএল খেলার জন্য শনিবার মুম্বাই পৌঁছেছেন মোস্তাফিজুর রহমান। সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতেই হয়তো মোস্তাফিজের মনে পড়েছে ডেভিড ওয়ার্নারের কথা। তাঁর প্রতি সমবেদনা জানিয়ে করেছেন আবেগী এক টুইট।
ওয়ার্নারকে উদ্দেশ্য করে বাহাতি এই পেশার বলেন, তোমার বর্তমান অবস্থা মেনে নেওয়া কঠিন। দয়া করে ভেঙে পড়ো না। শক্ত ও ইতিবাচক থেকো। এবারের আইপিএলে তোমার নির্দেশনা না পেয়ে খারাপ লাগবে।
মোস্তাফিজ আরো লেখেন, আমার কাছে ডেভিড ওয়ার্নার সর্বদা হাসিমুখ। যে আমাকে সবসময় অনুপ্রাণিত করে ও সামর্থ্যের পুরোটা আদায়ে সমর্থন দেয়।
এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন তিনি। এর আগে গত দুই আসরে খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সেখানে তার অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার।
উল্লেখ্য, কেপটাউন টেস্টে বল টেম্পারিং ঝড়ে তোলপাড় অস্ট্রেলিয়া ক্রিকেটে। এক অপরাধে যেন শাস্তি পেয়েছে পুরো দলটিই। স্মিথ-ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ব্যানক্রফটকেও নিষিদ্ধ করা হয়েছে নয় মাসের জন্য। এরপর কোচ ড্যারেন লেম্যানের পদত্যাগের ঘোষণা। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের পার করছে এক দুঃসময়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












