পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার ইউনিস খান ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিলেন। বুধবার আবু ধাবিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি হবে তার শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের প্রেক্ষাপটে এবার তাকে ওয়ানডে দলেও ডাকা হয়েছিল।
২০১৫ বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে তাকে ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়ে দীর্ঘদেহী এই ক্রিকেটারকে। তিনি ওই টুর্নামেন্টে ৩ ম্যাচ থেকে মাত্র ৩৭ রান করেছিলেন।
২০০০ সালে করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল ইউনিস খানে। তিনি ২৬৪টি ওয়ানডে ম্যাচে ৭ হাজার ২৪০ রান করেছেন। যার গড় ৩১.৩৪ । তার সর্বোচ্চ ১৪৪ রান ছিল ২০০৪ সালে হংকংয়ের বিরুদ্ধে।
ইউনিস খানের নেতৃত্বেই ২০০৯ সালে নেতৃত্বে পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিতেছিল। ইতোমধ্যে তিনি টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জাভেদ মিঁয়াদাদকে টপকে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












