ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের ক্ষতটা এখনো তরতাজা। সেই ঘা শুকানোর আগে এবার বার্সেলোনাকে আঘাত করল চেলসি।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে হোসে মরিনহোর চেলসি টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে খেলা ড্র হলে পেনাল্টি শুটআউটে ম্যাচের নিষ্পত্তি হয়।
পেনাল্টি শুটআউটে চারটি শট নিয়ে সবগুলোই জালে পাঠান ফ্যালকাও-রামিরেসরা। কিন্তু বার্সার হয়ে জেরার্ড পিকে ও তরুণ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার অ্যালেন হ্যালিলোভিক শট মিস করলে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়েন টেরি-উইলিয়ানরা।
অথচ গত মৌসুমটা দারুণ কেটেছে বার্সার। ইতিহাসের একমাত্র দল হিসেবে দ্বিতীয়বার ত্রিমুকুট জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে লুইস এনরিকের দল।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












