ধর্ষণ-নারী নির্যাতনের কয়েকটি ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই ঢাকায় চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছে একটি শিশু।
বুধবারের এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে ওই তরুণ দোষ স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দিও দিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয় বছর বয়সী শিশুটির মেডিকেল পরীক্ষার পর তাকে তার মায়ের কাছে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিশুটিকে ধর্ষণের অভিযোগে ট্রেনের যাত্রীরা মানিক (১৯) নামে ওই তরুণকে আটক করে পুলিশে দেয় বলে কমলাপুর রেলওয়ে থানার এসআই আলী আকবর জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানিকনগরের বাসিন্দা ওই শিশুটি কমলাপুর স্টেশন ঘুরতে গিয়েছিল। সম্রাট তাকে ফুসলিয়ে একটি ট্রেনে তোলে।
“ট্রেনটি যখন তেজগাঁও স্টেশন পার হচ্ছিল, তখন শিশুটিতে বাথরুমে নিয়ে ধর্ষণ করে সম্রাট। শিশুটির চিৎকারে যাত্রীরা সম্রাটকে আটক করে। পরে তাকে বিমানবন্দর স্টেশন ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে।”
বৃহস্পতিবার সম্রাটকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান রেল পুলিশ কর্মকর্তা আকবর।
তিনি জানান, শিশুটির বাবা নেই, তার মা একটি পোশাক কারখানায় কাজ করেন।
সূত্র, বিডিনিউজ২৪.কম
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












