অগ্রদৃষ্টি ডেস্ক: ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববাসী। তবে, সাম্প্রতিককালে প্যারিসসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ভয়াবহতার দুঃস্মৃতি মাথায় রেখে কড়া সতর্কাবস্থানে ইউরোপ-আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব। বিশেষত ইউরোপের শহরগুলোতে আতশবাজিও নিষিদ্ধ করা হচ্ছে, সীমিত করা হচ্ছে উদযাপনের কর্মসূচিও।
থার্টিফার্স্ট নাইট বা বছর বিদায় ও বছর স্বাগত জানানোর রাতের আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদমাধ্যম বলছে, থার্টিফার্স্টে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া অবস্থানে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে মস্কো, লন্ডন, বার্লিন ও প্যারিসে অতিরিক্তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে আতশবাজি নিষিদ্ধ করেছে ব্রাসেলসে। সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে তুরস্ক, হাঙ্গেরি, অস্ট্রিয়া, গ্রিসসহ বিভিন্ন এলাকায়ও।
দেশগুলোর কর্মকর্তারা বলছেন, গত ১৩ নভেম্বর প্যারিসে বর্বরোচিত সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার ব্যাপারে তাদের আলাদা করে ভাবতে হচ্ছে।
ব্রাসেলসে আতশবাজি নিষিদ্ধ করার বিষয়ে বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মিচেল বলেন, গোয়েন্দাদের দেওয়া ‘সতর্কবার্তার’ প্রেক্ষিতে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
ব্রাসেলসের মেয়র ইভান মায়োর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিবিএফকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমরা এই বৃহস্পতিবার (থার্টিফাস্ট নাইট) উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছি।
গত বছর লাখোধিক মানুষ ব্রাসেলসে আশতাবাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানায় উল্লেখ করে মেয়র বলেন, এই অবস্থায় আসলে সবাইকে তল্লাশি করা সম্ভব নয়। এজন্যই এ কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












